শিবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে কিচক সিএনজি মালিক সমিতির আয়োজনে ফুলতলা খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কিচক ইউনিয়ন বিএনপি ও বেতগাড়ী ইউনিয়ন বিএনপি অংশগ্রহণ করে।
নির্ধারিত সময়ে উভয় দলের খেলাটি অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কিচক ইউনিয়ন বিএনপি জয়লাভ করে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানার্সআপ বেতগাড়ী ইউনিয়ন বিএনপিকে একটি রাজহাঁস দেওয়া হয়।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। খেলাটির উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি আফসার আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আঃ মান্নান দুলু, খোরশেদ আলম কাজল, কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বীন হোসেন, আঃ মান্নান, মহসীন আলী, এমরান হোসেন ফরাদ, তারেক, শাহাজাদা, যুবদলের সভাপতি রিপন, মেহেদী, হাফিজ, ছাত্রদলের সভাপতি মামুন, রিজু, রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খেলা দেখতে মাঠে বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।