মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফের বাহারছড়া পাহাড়ে অপহরণ আতঙ্ক: রোহিঙ্গা ডাকাতদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

Admin ১০ April ২০২৬ · Friday · ১০:২৫ পূর্বাহ্ণ
টেকনাফের বাহারছড়া পাহাড়ে অপহরণ আতঙ্ক: রোহিঙ্গা ডাকাতদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা
টেকনাফের বাহারছড়া পাহাড়ে অপহরণ আতঙ্ক: রোহিঙ্গা ডাকাতদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

কাউছার উদ্দিন হৃদয়,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে অপহরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত চক্রের সদস্যরা ওইসব দুর্গম পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং সুযোগ পেলেই সাধারণ মানুষকে অপহরণ করছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, অপহরণের পর মুক্তিপণ দাবি করা হচ্ছে, আর টাকা দিতে না পারলে নির্যাতনের শিকার হতে হচ্ছে অপহৃতদের। এতে করে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কৃষিকাজ, পাহাড়ে যাতায়াত এমনকি দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পাহাড়ি দুর্গম এলাকার কারণে অনেক সময় দ্রুত অভিযান চালানো সম্ভব হয় না। ফলে অপরাধীরা সহজেই পালিয়ে যাচ্ছে এবং একই ধরনের অপরাধ বারবার ঘটছে।

এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং অপহরণকারী চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা।
স্থানীয়দের ভাষায়, “আমরা নিরাপদে বাঁচতে চাই। প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করা সম্ভব না। সরকারের দ্রুত হস্তক্ষেপই পারে এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয়দের প্রত্যাশা—দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ