শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট

অনলাইন ডেস্ক ১৪ August ২০২৬ · Friday · ০২:১৮ অপরাহ্ণ
সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি:

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও মৌলভীবাজারের কুলাউড়ায় তা মানা হচ্ছে না। রাত ৮টার পরও বিভিন্ন শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৩ আগস্ট বৃহস্পতিবার থেকে রাত ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

সরেজমিনে বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাত ৮টা পেরিয়ে রাত ১১টা পর্যন্তও অনেক শপিংমল ও দোকানপাট খোলা রয়েছে। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, “আমি ওসিকে বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করার জন্য।”

অন্যদিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।”

তবে রাত ১০টা পেরিয়ে গেলেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ