বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধন

Admin ১০ April ২০২৬ · Friday · ১০:২২ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধন

মোঃ শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে তা ‘লার্নিং টু আর্নিং’-এর সংযোগকে আরও শক্তিশালী করে এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনে কার্যকর দক্ষতা অর্জনে সহায়তা করে—এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এখন প্রয়োজন বাস্তবমুখী, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা।

দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাকে আরও সময়োপযোগী, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে নতুনভাবে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী।

কর্মশালাটির আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স।

উদ্যোগটির জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, আজকের এই উদ্যোগ ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আরও দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী করে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যুগোপযোগী কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের সরাসরি শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যেই প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যা একটি বড় অর্জন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের এই উদ্যোগ সফল করতে সরকার সার্বিক সহযোগিতা দেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজে পড়াশোনা করছে। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করা জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ইতোমধ্যে বাধ্যতামূলক আইসিটি ও ইংরেজি কোর্স চালু হয়েছে, যেখানে বর্তমানে প্রায় চার লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। বর্তমানে অনার্স দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য সমন্বিত আইসিটি কারিকুলাম উন্নয়ন এবং একটি মাইক্রো-ক্রেডেনশিয়াল ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক্রো-ক্রেডেনশিয়াল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা স্বল্পমেয়াদি, দক্ষতাভিত্তিক এবং কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে সনদ অর্জনের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা এবং কর্মসংস্থানযোগ্যতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণ, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির অন্তর্ভুক্তি, ব্লেন্ডেড লার্নিং কৌশল এবং ডিজিটাল কনটেন্ট উন্নয়নের মতো উদ্যোগ একটি আধুনিক শিক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করছে।

অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তির এই উদ্যোগ উচ্চশিক্ষাকে আরও আধুনিক, প্রাসঙ্গিক এবং শ্রমবাজার-উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিংসহ আধুনিক প্রযুক্তিখাতে দক্ষতা অর্জন করতে হবে। এসব প্রযুক্তির প্রয়োগ শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের দক্ষতা শিক্ষার্থী ও জনগণকে নতুন বিশ্বের বাস্তবতায় নিজেদের এবং দেশের স্বার্থে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ