মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক ১০ April ২০২৬ · Friday · ০৮:৫২ পূর্বাহ্ণ
ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ
ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ

আবদুল্লাহ আল  শাহিদ খান, ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্বববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরিক্ষার্থী।  বহিষ্কারের পরে ঐ পরিক্ষার্থীকে কন্ট্রোল রুমে আনার সময় স্টাফদেরকে মারধর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে।


শুক্রবার (১০ই এপ্রিল) দুপুর ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঐ পরিক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে তিন স্টাফ ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। বহিষ্কৃত ঐ পরিক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তার ভর্তি পরিক্ষার রোল নম্বর ১৯৯৮৬০। 


বহিষ্কৃত পরিক্ষার্থীর মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বল।


 আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেন,এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।


বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেবাইলফোন নিয়ে পরিক্ষা দেয়ায় বহিষ্কার এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে পরবর্তীতে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 


 ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেয়ায় এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ঐ পরিক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। ঐ পরিক্ষার্থীকে পুলিশে দেয়া হয়েছে  আইনী প্রক্রিয়া অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে কন্ট্রোলররুমে নেয়ার সময় আমাদের  সিকিউরিটি শাখার চারজন স্টাফকে মারধর করে আহত করেছে এরমধ্যে কয়েকজন মেডিক্যালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরিক্ষার আইনশৃঙ্খলার দায়িত্বরত  পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইননুসারে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ