শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৯:২৫ অপরাহ্ণ
তাহিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার(১২ আগস্ট)দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালায় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং সঠিক তথ্য যাচাই-বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরা হয়।

এসময় উপস্থিত বক্তাগন,হাওরাঞ্চলের উন্নয়নে একটি কার্যকর গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সময়ের দাবি জানান। পরিকল্পিত ও টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে উঠলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে, কৃষিপণ্য পরিবহন,বাজারজাতকরণে গতি আসবে এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন সেবায় মানুষের প্রবেশাধিকার আরও বাড়বে। তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তাগিদ দেন।

উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, পিআইও মহিবুল ইসলাম, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,  শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাংবাদিক, উপজেলা গন্যমান্য ব্যক্তি, সিএনজি, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ