শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

দৌলতপুর থানার জিডির ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, মালিককে হস্তান্তর

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৯:১৬ অপরাহ্ণ
দৌলতপুর থানার জিডির ভিত্তিতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, মালিককে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের তৎপরতায় গোপালগঞ্জ জেলার মোঃ মেহেদী হাসানের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, মোঃ মেহেদী হাসানের মোবাইল ফোনটি চুরি হওয়ার ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ মোবাইল ফোনটি উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে দৌলতপুর থানার এএসআই এস কে মনিরের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। উদ্ধার শেষে যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মোবাইল ফোনটি এর প্রকৃত মালিক মোঃ মেহেদী হাসানের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের এমন তৎপরতায় হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মোঃ মেহেদী হাসান। একই সঙ্গে সাধারণ মানুষকে চুরি বা হারানো মোবাইল ফোনের ক্ষেত্রে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার পরামর্শ দিয়েছে পুলিশ।

দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, নাগরিকদের অভিযোগ ও জিডির ভিত্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ