মিঠামইনে ব্রাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা অঞ্চলের অধীনে, মিঠামইন এলাকার ব্রাক ঘাগড়া শাখার আয়োজনে বুধবার সকালে খলাপাড়া গ্ৰামে ব্রাক অফিস প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মিঠামইন উপজেলার ব্রাকের আঞ্চলিক কর্মকর্তা মোঃ সুরুজ্জামান ।এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী ( সাবেক চেয়ারম্যান) , ঘাগড়া ব্রাকের শাখা ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, এস,এস,লিট জেনারেশনের মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ, সংস্থার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সাংবাদিক বিজয় কর রতন উপস্থিত ছিলেন। এছাড়াও চক্ষু শিবিরে স্থানীয় গণ্যমান্য ও ব্রাকের উপকারভোগী ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী চক্ষু পরীক্ষা ক্যাম্পে মোট ৪৩৫ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয় ২২৫ জনকে । ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। বিনামূল্যে সেবা গ্ৰহীতাদের মধ্যে ৩২০ জন নারী ও ১১৫ জন পুরুষ। ব্রাক এ এলাকায় দীর্ঘদিন যাবত ঋণ দান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যকর্মী, ব্রাক স্কুল, সহ প্রসূতিদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করে যাচ্ছেন।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।