বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো কুবি ছাত্রশিবির

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৬:২৫ অপরাহ্ণ
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো কুবি ছাত্রশিবির

কুবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ইপিজেড সংলগ্ন ফান টাউন পার্কে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, কুবি শাখা ছাত্রশিবিরে সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

নবীনদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “আমার ক্যারিয়ারের অন্যতম পথপ্রদর্শক আল-কুরআন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর খরচ চালানো হয় দেশের সাধারণ মানুষের টাকায়। তাই এখানে পড়া শিক্ষার্থীদের উপর দেশের মানুষের অধিকার রয়েছে। তাই সকলের উচিত পড়াশোনাকে গুরুত্ব দিয়ে নিজেকে দেশের জন্য গড়ে তোলা।”

তিনি আরো বলেন, হলে গণরুম সংস্কৃতির যেন চালু হতে না পারে সেজন্য সকল শিক্ষার্থীকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোকে শিক্ষার্থী বান্ধব কাজে পেশিশক্তির প্রতিযোগিতার পরিবর্তে মেধার ভিত্তিতে এগিয়ে আসা প্রয়োজন।"

অনুষ্ঠানের প্রধান আলোচক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান বলেন, “প্রথম বর্ষ থেকেই পড়াশোনা এবং নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতে হবে। নিজের জ্ঞান বৃদ্ধির জন্য একাডেমিক বইয়ের বাইরেও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকার বিষয়ে তিনি জানান, “সিজিপিএ ৪.০০ পেয়েও অনেক শিক্ষার্থী ভাইবা বোর্ডে চাকরি পায় না। আবার ৩.৮৬ পেয়ে অনেকে চাকরি পায়। ভাইবাতে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে আত্ম অনুপ্রেরণা, কঠোর পরিশ্রম করার মানসিকতা এবং মনোভাব এই তিনটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।”

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “দীর্ঘ একটা সংগ্রাম পার করে পাবলিকিয়ান হওয়ার জন্য তোমাদের অভিনন্দন। ক্যাম্পাসে যেমন জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার রাস্তা আছে, তেমনভাবে পথচ্যুত হওয়ারও মাধ্যম আছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়তে সাহায্য করার জন্য বদ্ধপরিকর।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ