রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কয়রার কপোতাক্ষ নদীতে কুমিরের সন্ধান মিলেছে

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০২:১৫ অপরাহ্ণ
কয়রার কপোতাক্ষ নদীতে কুমিরের সন্ধান মিলেছে

‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎‎খুলনার উপজেলা কয়রার কপোতাক্ষ নদীর সংলগ্ন  খালের গোড়া এলাকার গেটের মুখে নদীর পানিতে ভাসমান অবস্থায় একটা বিশাল আকৃতির প্রাণঘাতী কুমিরের সন্ধান পাওয়া গেছে। 

‎‎বুধবার (১২ আগষ্ট) সকালে উপজেলার গা ঘেষে বয়ে যাওয়া কপোতাক্ষ নদীর কয়রা সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকার দুই নম্বর কয়রা খালের গেট সংলগ্ন পানিতে একটি প্রাণঘাতী কুমিরের সন্ধান মিলেছে। 

‎জানাগেছে, নদী কেন্দ্রিক এলাকায়  বসবাসরত সাধারণ মানুষের অর্থ আয়ের একটি উৎস হচ্ছে নদীতে মাছ শিকার, একি সাথে নদী এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনে নদীর পানি ব্যবহার করে থাকে তারি ধারাবাহিকতায় আজ সকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু লোক উল্লেখিত খালের গোড়া দুই নম্বর কয়রা খালের গেট এলাকায় পৌছালে গেটের মুখে ভাসমান অবস্থায় একটি প্রাণঘাতী বিশাল আকৃতির কুমির দেখাতে পায়। এ সময় তারা নদীতে না নেমে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাড়ি ফিরে আসে। খবরটি মুহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে সকলেই ভীত ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে।‎এবং নদীর পাড়ে অবস্থান করা থেকে বিরাত থাকে। 

‎স্থানীয়দের মধ্যে একাধিক সূত্রে জানা যায়, তারা নদীতে গোসল, মাছ ধরা বা অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে অবস্থান করার সময় সবাইকে সতর্ক করা হচ্ছে। বিষেশ করে শিশুদের নদীর পাড়ে একা যেতে বাধা প্রদান করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ