শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনার রূপসায় পুলিশের বিশেষ অভিযান, ১০ মোটরসাইকেল আটক; গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক ১২ August ২০২৬ · Wednesday · ০৭:২৩ পূর্বাহ্ণ
খুলনার রূপসায় পুলিশের বিশেষ অভিযান, ১০ মোটরসাইকেল আটক; গ্রেপ্তার ২

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার রূপসা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় ১০টি মোটরসাইকেল আটক, তিনটির বিরুদ্ধে মামলা, বিভিন্ন মামলার চারটি ওয়ারেন্ট তামিল এবং গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়।

খুলনার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, রূপসা থানার অফিসার ইনচার্জ, আরআরএফ খুলনা, পুলিশ লাইনস খুলনা এবং কেএমপি রূপসা থানা-ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে আইচগাতী ইউনিয়নের আব্দুলের মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই করে মোট ১০টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ মামলা করা হয়েছে।

এদিকে, চেকপোস্টের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে এক বছরের জিআর সাজা ওয়ারেন্টের একটি, সাধারণ জিআর ওয়ারেন্টের তিনটি—মোট চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর এসব তথ্য নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, অপরাধী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সড়কে অবৈধ বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এমন অভিযান ও চেকপোস্ট পরিচালনার ফলে রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ