সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে সবজির বাজারে সাধারণ মধ্যবিত্ত ক্রেতার স্বস্তি

Admin ১০ April ২০২৬ · Friday · ০৮:৪১ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে সবজির বাজারে সাধারণ মধ্যবিত্ত ক্রেতার স্বস্তি
কালিয়াকৈরে সবজির বাজারে সাধারণ মধ্যবিত্ত ক্রেতার স্বস্তি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈরে বাজারে সবজির বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে মধ্যবিত্ত পরিবারের ক্রেতার স্বস্তি । গেল কিছুদিনের তুলনায় প্রতিটি সবজির দাম এখন বাড়তি যাচ্ছে বাজারে। বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহনের খরচ বেড়েছে, সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়েছে। সব মিলিয়ে গাজীপুর সহ সকল বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে কাচা সবজি।

আজ ১০এপ্রিল (শুক্রবার)গাজীপুর কালিয়াকৈর  বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকে কালিয়াকৈর বাজারে  সকালে কাচা সবজি বিক্রি প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে  ৭০-৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ৯০-১০০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৭০-৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৯০-১০০ টাকা, করলা প্রতি কেজি ৯০-১০০ টাকা, মুলা প্রতি কেজি ৪০-৫০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, শিম প্রতি কেজি ৭০-৮০ টাকা, পটল প্রতি কেজি ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে গাজীপুর  কালিয়াকৈর সহ বিভিন্ন কাচা সবজির বাজারে।
এ ছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি১১০- ১২০ থেকে ১৩০-১৪০ টাকা, টমেটো প্রতি কেজি৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০-৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৩৫-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০-৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজী৭০- ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৭০ থেকে ৭০-৮০ টাকা, সজিনা প্রতি কেজি৭০- ৮০ থেকে ৯০-১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গাজীপুর কালিয়াকৈর  বাজারে সাপ্তাহিক শুক্রবারে ছুটির দিনে বাজার করতে এসেছেন পোশাক শ্রমিক রাসেল তিনি বলেন, আজকে বাজার করতে এসে দেখি বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। গত সপ্তাহে যেগুলো কিনেছি, সেই তুলনায় আজ সব সবজির দাম বেড়েছে।  গেল কিছুদিন ধরেই সব ধরনের সবজির দাম বাজারে বাড়তি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন জ্বালানির  অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে। সে কারণে সবজির দাম বেড়েছে বাজারে।
সবজির দাম বৃদ্ধি বিষয়ে চন্দ্রা বাজারের সবজি বিক্রেতা সিয়াম হোসেন বলেন, পাইকারি বাজারে সবজির কেনা দাম আগের তুলনায় আমাদের বেশি পড়ছে। এর মূল কারণ জ্বালানি তেলের কারণে পরিবহনের খরচ বেড়েছে। এ ছাড়া অনেক সবজির মৌসুম এখন শেষ হয়ে যাচ্ছে, নতুন করে আবার সবজি উঠতে শুরু করবে। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম হওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় আজ প্রতিটি সবজি ভেদে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই বাজারে আজ কিছুটা বাড়তি দামেই সব সবজি বিক্রি হচ্ছে।  আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যে হয়তো সবজির দাম ফের কমে আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ