মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই স্মরণে তাড়াইলে ইসলামি ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৮:০৬ অপরাহ্ণ
জুলাই স্মরণে তাড়াইলে ইসলামি ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে।

‘দ্রোহ ও জাগরণের জুলাই-২০২৬’ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার ব্যানারে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সিএনজি স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, এর তাৎপর্য এবং গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি নাইমুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক আকন্দ, ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা শরীফ ভূঁইয়া, সহ-সভাপতি এমদাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।

এ সময় জাতীয় ওলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, ছাত্র অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জমিয়তে উলামা পরিষদ বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বিন শফিক, তাদরিসুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীম, মারকাযুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা নূরুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ