রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের ইটনায় ছু/রিকাঘা/তে স্কুলছাত্রের মৃ/ত্যু

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৭:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জের ইটনায় ছু/রিকাঘা/তে স্কুলছাত্রের মৃ/ত্যু
নিহত স্কুল শিক্ষার্থী নাইম

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন কিশোর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় নাঈম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (১০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাঈম উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে এবং জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর নাঈম, মুসাঈন ও রাহাত একসঙ্গে বাড়ি ফিরছিল। মুদিরগাঁও এলাকার সড়কে পৌঁছালে একই এলাকার আকাশ (১৫) ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

নাঈমের বুকে ও পেটে গুরুতর আঘাত লাগে। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত অপর দুই শিক্ষার্থী মুসাঈন (১৬) ও রাহাত (১৭) বর্তমানে চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে রয়েছে। রাহাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এদিকে নাঈমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আকাশ এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ