রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে এসএসসি -২০২৬ এর ফলাফলে শীর্ষে উমেদ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ০৯:১২ অপরাহ্ণ
তাড়াইলে এসএসসি -২০২৬ এর ফলাফলে শীর্ষে উমেদ আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। উপজেলার ১৫টি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫৯ জন পাস করেছে। সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ৫৯ শতাংশ। এ বছর উপজেলায় জিপিএ-৫ (এ+) পেয়েছে ৩৭ জন। তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার ৯৬.১৫%। এ+ পেয়েছে ১ জন। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জনের মধ্যে ৬৩ জন পাস করেছে। পাসের হার ৮৬.৩০%। এ+ পেয়েছে ৮ জন। শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জনের মধ্যে ২০ জন পাস করেছে। পাসের হার ৭৬.৯২%। এ+ পেয়েছে ১ জন। কাজলা উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জনের মধ্যে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৭২.০৬%। এ+ পেয়েছে ৪ জন। দিগদাইর ইউনিয়ন মডেল হাই স্কুল থেকে ৪২ জনের মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৬৬.৬৭%। এ+ নেই। পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৬৫.২২%। এ+ নেই। তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জনের মধ্যে ৯০ জন পাস করেছে। পাসের হার ৬৪.৭৫%। এ+ পেয়েছে সর্বোচ্চ ১০ জন।

জাওয়ার উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। পাসের হার ৬৩.০৮%। এ+ পেয়েছে ১ জন। বানাইল উচ্চ বিদ্যালয় থেকে  ৬৫ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। পাসের হার ৬৩.০৮%। এ+ পেয়েছে ১ জন।তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয় থেকে ১২৯ জনের মধ্যে ৭২ জন পাস করেছে। পাসের হার ৫৫.৮১%। এ+ পেয়েছে ২ জন। তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৫৫.৫৬%। এ+ নেই।সহিলাটি উচ্চ বিদ্যালয় থেকে  ৬৩ জনের মধ্যে ৩৬ জন পাস করেছে। পাসের হার ৫৭.১৪%। এ+ পেয়েছে ৩ জন।পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে ২২৫ জনের মধ্যে ১২১ জন পাস করেছে। পাসের হার ৫৩.৭৮%। এ+ পেয়েছে ৫ জন।

ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ৬০ জনের মধ্যে ৩২ জন পাস করেছে। পাসের হার ৫৩.৩৩%। এ+ পেয়েছে ১ জন। কাছিলাহাটি দামিহা রাহেলা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জনের মধ্যে ১১ জন পাস করেছে। পাসের হার ২৮.২১%। এ+ নেই।

এ+ প্রাপ্তিতে এগিয়ে তাড়াইল সরকারি পাইলট উচ্চ মডেল বিদ্যালয়। ফলাফল বিবরণী অনুযায়ী,পাসের হারে উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় শীর্ষে থাকলেও এ+ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ জন, পুরুড়া উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং কাজলা উচ্চ বিদ্যালয়ে ৪ জন এ+ পেয়েছে।

তাড়াইলে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছে। পাসের হার ২৫.২৪ শতাংশ। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পাস করেছে,পাসের হার ৩৬.৩৬ শতাংশ। অন্যদিকে সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পাস করেছে,পাসের হার ২০ শতাংশ। ভোকেশনাল শাখায় কোনো শিক্ষার্থী এ+ পায়নি।

সামগ্রিক ফলাফলে উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে পাসের হারে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। বিশেষ করে ৯৬.১৫ শতাংশ পাসের হার নিয়ে উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি ফলাফলে তাড়াইলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ