সাংবাদিক কন্যা রেনির সাফল্য, এসএসসিতে পেলেন জিপিএ-৫
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন সাংবাদিককন্যা মায়মুনা আক্তার রেনি। উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
রেনি দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম এ হান্নানের মেয়ে।মেয়ের এমন সাফল্যে আনন্দিত তার পরিবার ও স্বজনরা।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে রেনি বলেন, ‘এ অর্জন আমার জন্য গর্বের। বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতা এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে আমি এ ফলাফল অর্জন করেছি। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও ভালো ফলাফল করতে পারি এবং মা-বাবার সম্মান রাখতে পারি।’
রেনির বাবা সাংবাদিক এম এ হান্নান বলেন, ‘রেনি ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়। তার স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
রেনির এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।