রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদক ব্যাবসায়ীরা পি/টিয়ে আহ/ত করেছে পুলিশ কর্মকর্তাকে

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ১২:১৩ অপরাহ্ণ
মাদক ব্যাবসায়ীরা পি/টিয়ে আহ/ত করেছে পুলিশ কর্মকর্তাকে

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল :

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যাবসায়ীরা। 

রবিবার ৯ আগষ্ট সন্ধ্যায় ৭ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ খোকন হাওলাদারের নেতৃত্বে ৪জনের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের মাগুরা বাসষ্ডানে শ্যামলের চায়ের দোকানে অভিযানের সময় হারুনের শরীর তল্লাসি কালে ওই দোকানে উপস্থিত ইয়াবা ব্যাবসায়ী, হারুন, কামাল, শ্যামল, আকিদুল সহ ১০/১২ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে এস আই খোকনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় হারুনের কাছে থাকা আনুমানিক ৩/৪ শ পিচ ইয়াবা ট্যাবলেট মাদক ব্যাবসায়ী হারুনকে উপস্থিত মাদক সেবনকারী ১২/১৩ ছিনিয়ে নিয়ে এবং দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

উল্লেখ্য মাদককারবারী মোঃ হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে। 

এসময় আহত  এস আই খোকনকে সংগীয় ফোর্স ও বাজারের লোকজন উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে প্রেরন  হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে তিনি শংকামুক্ত। 

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন মাদক বিরোধী অভিযানে পুলিশ হামলার শিকার হয়ে আহত হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ