বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ১২:০৬ অপরাহ্ণ
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯৭ জন।

যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে সঠিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কারণে এবার পাসের হার কমেছে। তবে সার্বিকভাবে ফলাফল সন্তোষজনক।

তিনি আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগভিত্তিক ফলাফল

যশোর শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ১৭ জন শিক্ষার্থী পাস করেছে। মানবিক বিভাগে পাস করেছে ৪৪ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৯ হাজার ২৪৬ জন।

এবার মোট ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৯ জন এবং মেয়ে ৫ হাজার ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।

মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন ছেলে ও ৭৯২ জন মেয়ে। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলে ১৩৯ জন এবং মেয়ে ২৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫

তথ্য অনুযায়ী, গত বছর যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৯৩২ জন।

বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান

এবার যশোর শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র দুটি। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯টি।

অন্যদিকে, এ বছর যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।

শিক্ষাবিদদের মতে, ফলাফলের এই চিত্র শিক্ষার্থীদের বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এনেছে। বোর্ড কর্তৃপক্ষের তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ