বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদ্‌যাপিত

অনলাইন ডেস্ক ১০ August ২০২৬ · Monday · ১০:১২ পূর্বাহ্ণ
ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদ্‌যাপিত

কুবি প্রতিনিধি :

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আদিবাসীদের অধিকার, মর্যাদা, সংস্কৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।

রেমি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র সংসদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সংগঠনের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা।

এ সময় অনুষ্ঠানে আদিবাসী ছাত্র সংসদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, "শুধু দাবি-দাওয়া ও আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অধিকার আদায়ে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, প্রদর্শনী ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন। তরুণদের নিজেদের সংস্কৃতি অন্যদের কাছে তুলে ধরার পাশাপাশি তাদেরও সম্পৃক্ত করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

সংগঠনের সভাপতি উচিং মারমা বলেন, "আমরা সামনে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক একটি সেমিনার আয়োজন করতে চাই। পাশাপাশি দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী একটি প্রকাশনা করার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে একটি ট্যুর আয়োজন এবং জুনিয়রদের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিষয়ক একটি সেমিনার করার পরিকল্পনাও রয়েছে।”

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ