বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইবি ডিবেটিং সোসাইটির নতুন মডারেটর অধ্যাপক ড. জুলফিকার হোসাইন

অনলাইন ডেস্ক ০৯ August ২০২৬ · Sunday · ০৬:২৯ অপরাহ্ণ
ইবি ডিবেটিং সোসাইটির নতুন মডারেটর অধ্যাপক ড. জুলফিকার হোসাইন

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) নতুন মডারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোহাম্মাদ জুলফিকার হোসাইন। রবিবার  (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান-কে ২২/০৭/২০২৬ তারিখ হতে অব্যাহতি প্রদানপূর্বক তদস্থলে অধ্যাপক ড. মোহাম্মাদ জুলফিকার হোসেন-কে নিয়োগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

নব নিযুক্ত মডারেটর অধ্যাপক ড. জুলফিকার হোসাইন বলেন, ডিবেটিং সোসাইটিকে কীভাবে আরও কার্যকর এবং প্রাণবন্ত করা যায় সে ব্যাপারে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অন্যান্য নেগেটিভ দিক থেকে সরে এসে বিতর্কের দিকে ধাবিত হয় সে ব্যাপারে পদক্ষেপ নেব। একাডেমিক জ্ঞানের সাথে বাইরের জ্ঞানেও যাতে শিক্ষার্থীরা পারদর্শী হতে পারে, সেজন্য ডিবেটিং সোসাইটি কে আরও সক্রিয় করার ব্যাপারে কাজ করব ইনশাআল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ