বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মদনপুর–নরসিংদী মহাসড়কে লরি দুর্ঘটনা, বস্তল এলাকায় তীব্র যানজট

Admin ১০ April ২০২৬ · Friday · ০৬:৫১ পূর্বাহ্ণ
মদনপুর–নরসিংদী মহাসড়কে লরি দুর্ঘটনা, বস্তল এলাকায় তীব্র যানজট
মদনপুর–নরসিংদী মহাসড়কে লরি দুর্ঘটনা, বস্তল এলাকায় তীব্র যানজট

মোঃ মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি
আজ সকাল প্রায় ৭টার দিকে মদনপুর–নরসিংদী প্রধান সড়কের বস্তল বাস স্ট্যান্ড এলাকায় একটি মালবাহী লরি দুর্ঘটনার শিকার হয়। জানা যায়, রাস্তার পাশে একটি বড় গর্ত ছিল। সেই গর্তের পাশ দিয়ে লরিটি যাওয়ার সময় গাড়ির ভার ও লোডের কারণে রাস্তার পাশের মাটি নরম হয়ে ধীরে ধীরে ধসে পড়ে।
ফলে লরিটির একটি চাকা ফেঁসে গিয়ে আস্তে আস্তে গর্তে পড়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশে আড়াআড়িভাবে আটকে পড়ে এবং উল্টে যাওয়ার ঝুঁকিতে পড়ে।
ঘটনার পরপরই নরসিংদীগামী লেনটি আংশিকভাবে বন্ধ হয়ে যায়, ফলে ওই রুটে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজের জন্য গর্ত করা হলেও কোনো সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত লরিটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করার পাশাপাশি ওই এলাকায় স্থায়ীভাবে নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ