শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাবার অসুস্থতার খবরে জাপান থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক

অনলাইন ডেস্ক ০৮ August ২০২৬ · Saturday · ০৯:১০ অপরাহ্ণ
বাবার অসুস্থতার খবরে জাপান থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাবা অসুস্থ মুঠোফোনে খবর পেয়েই আর দেরি করেননি জাপানপ্রবাসী মোহাম্মদ উজ্জল মিয়া (৩০)। দীর্ঘ প্রবাসজীবনের ব্যস্ততা পেছনে ফেলে বাবার পাশে দাঁড়াতে ছুটে এসেছেন বাংলাদেশে বাবার পাশে। 

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিলগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ চাঁনপুর গ্রামের সমিতি মাঠে অবতরণ করেন তিনি। পরে সেখান থেকে নিজ বাড়িতে গিয়ে অসুস্থ বাবাকে দেখতে যান।

উজ্জল মিয়া দক্ষিণ চাঁনপুর গ্রামের বাসিন্দা আবুল হাসেমের ছেলে। প্রায় তিন বছর ধরে জাপানে প্রবাস জীবন কাটাচ্ছেন তিনি। বাবার অসুস্থতার খবর পাওয়ার পর ছুটি নিয়ে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সময় বাঁচাতে হেলিকপ্টারে করেই গ্রামের বাড়ির কাছাকাছি মাঠে অবতরণ করেন তিনি।

শনিবার সকালে উজ্জলের হেলিকপ্টারে করে গ্রামে ফেরার খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে সমিতি মাঠে জড়ো হন স্থানীয় অনেকেই। পরে হেলিকপ্টার থেকে নেমে তিনি সরাসরি বাড়ির উদ্দেশে রওনা হন এবং অসুস্থ বাবার পাশে গিয়ে দাঁড়ান।

উজ্জলের শিক্ষক আনিসুর রহমান বলেন, উজ্জল আমার ছাত্র ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র। কৃষক পরিবারের সন্তান উজ্জল এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছে। পরে একটি জাপানি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ নেয়। এরপর ২০২২ সালে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে জাপানে পাড়ি জমায়। বর্তমানে সে সেখানে কর্মরত রয়েছে। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটি নিয়ে বাবাকে দেখতে দেশে এসেছে।

বাবার অসুস্থতার খবর পেয়ে দূর প্রবাস থেকে দ্রুত দেশে ফিরে আসার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, প্রবাসের ব্যস্ত জীবন ও দূরত্ব পেরিয়ে বাবার অসুস্থতার সময় পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সন্তানের দায়িত্ব ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য,প্রবাসী উজ্জ্বল মিয়ার বাবা আবুল হাসেমের দুই কিডনি নষ্ট। প্রতিদিন দুইটা ইঞ্জেকশন নিতে হয় তার বাবাকে। মুলত বাবাকে দেখতেই ২১ দিনের ছুটিতে আসেন বলে জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ