শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে উরদিঘী (মরিচখালী বাজার) জামে মসজিদের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক ০৮ August ২০২৬ · Saturday · ০৯:০৯ অপরাহ্ণ
করিমগঞ্জে উরদিঘী (মরিচখালী বাজার) জামে মসজিদের নতুন কমিটি গঠন

করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উরদিঘী (মরিচখালী বাজার) জামে মসজিদের পরিচালনা, ধর্মীয় কার্যক্রম ও উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) আসর নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. শরাফত উল্লাহ মাস্টারকে সভাপতি, উরদিঘী (মরিচখালী বাজার) বণিক ও ভিট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং পল্লী চিকিৎসক মো. বেলায়েত হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. সিরাজুল হক, গুণধর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক আব্দুল আলী, উরদিঘী আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল বাতেন, গুণধর ইউনিয়ন পরিষদের সদস্য বাদল ভূঁইয়া, গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম, গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুখছেদুল মমিন সবুজ, বিএনপি নেতা মো. তাওহীদুল ইসলাম খোকন, আব্দুল মালেক ও ফজলুল হক।

সাধারণ সভায় মসজিদের সার্বিক ব্যবস্থাপনা, ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন কমিটির নেতৃত্বে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। মসজিদের পবিত্রতা, শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে তারা মুসল্লি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মসজিদের পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ