শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় তাড়াইল উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক ০৮ August ২০২৬ · Saturday · ০৫:৪৮ অপরাহ্ণ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় তাড়াইল উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ আগষ্ট) বিকেল ৪ টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি  ওয়াসিম সোহাগ এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ এর তাড়াইল উপজেলা প্রতিনিধি ওমর খান সানীর আয়োজনে ও সঞ্চালনায় মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি এইচ এম রুহুল আমিন ও কল্লা পশ্চিম পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য গভীর বেদনার ও উদ্বেগের বিষয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মরহুম আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সুস্থতা কামনা করা হয় মহান রবের দরবারে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ