শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কোলোন ক্যান্সারে আক্রান্ত মা, সাহায্য চেয়ে আবেদন ইবি শিক্ষার্থী রাজ্জাকের

অনলাইন ডেস্ক ০৮ August ২০২৬ · Saturday · ০৫:৪৪ অপরাহ্ণ
কোলোন ক্যান্সারে আক্রান্ত মা, সাহায্য চেয়ে আবেদন ইবি শিক্ষার্থী রাজ্জাকের

হাম্মাদ, ইবি প্রতিনিধিঃ

কোলোন ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুর রাজ্জাক। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন এই শিক্ষার্থী। মাকে বাঁচাতে তাই সাহায্যের আবেদন জানিয়েছেন সকলের কাছে। 

জানা যায়, রাজ্জাক ইবির ইনফরমেশন এন্ড কমিউনিকশন টেকনোলোজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবা মোঃ কবির মোড়ল (৬০) পেশায় একজন দিনমজুর। তার মা মোছাঃ রোকেয়া খাতুন (৫১) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের বাসিন্দা ও একজন গৃহিণী। 

রাজ্জাক জানান, মাসখানেক আগে পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে মা’কে সাতক্ষীরা আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুশফিকুর রহমানের অধীনে পেটের আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি এবং সিটি স্ক্যান করানোর পর পেটে একটি বড় টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করে তাঁর পেটের টিউমারটি অপসারণ করা হয় এবং সাময়িকভাবে পেটে কৃত্রিম মলদ্বার স্থাপন করা হয়। ‎

পরবর্তীতে ডাঃ শাহরিয়ার মামুনের অধীনে টিউমারের বায়োপসি পরীক্ষা করানোর পর কোলন ক্যান্সার শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা তাঁকে অনতিবিলম্বে ঢাকা বা ভারতে নেওয়ার এবং কেমোথেরাপি শুরুর পরামর্শ দেন। তবে নিম্ন আয়ের এই পরিবারের পক্ষে টিউমার অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হলেও কেমোথেরাপির টাকা জোগাড় করা দুষ্কর হয়ে পড়ে। এমতাবস্থায় প্রথম কেমোথেরাপি ধার-দেনা করে সম্পন্ন করে পরিবারটি।

এদিকে এখনও প্রায় ৭/৮ টি কেমোথেরাপি দিতে হবে বলে জানায় ডাক্তার। কেমোথেরাপির একাধিক সাইকেল সফলভাবে সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপে পেটের আইলিওস্টোমি ব্যাগটি ভেতরের রাস্তায় জোড়া দেওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের প্রয়োজন হবে। এমতাবস্থায় অর্থাভাবের সংসারে রাজ্জাকের মায়ের এই মরণব্যাধি ধরা পরার পর থেকে পরিবারটি চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। 

ইতোমধ্যে, চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ সহ সব মিলিয়ে পরিবারটির প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। একাধারে কেমোথেরাপির দামি ঔষধপত্র, নিয়মিত রক্তের পরীক্ষা এবং দ্বিতীয় অস্ত্রোপচারের বিশাল ব্যয় বহন করা একজন দিনমজুর বাবার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে । ফলে অর্থাভাবের কারণে মায়ের মূল চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানান রাজ্জাক।

মায়ের চিকিৎসার অর্থের জোগানের লক্ষ্যে সকলের কাছে সাহায্য চেয়ে রাজ্জাক বলেন, “ আমার দিনমজুর বাবার পক্ষে বা আমাদের পরিবারের সাধ্যের মধ্যে এই দীর্ঘমেয়াদি ব্যয়বহুল ক্যানসার চিকিৎসা চালানো আর সম্ভব হচ্ছে না। কেমোথেরাপি ও পরবর্তী অপারেশনের খরচ জোগাতে না পারলে মাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আপনাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই হয়তো আমার মাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে। আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ালে আমরা চিরকৃতজ্ঞ থাকব। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”   

‎সহযোগিতা ও অনুদান পাঠানোর বিকাশ/ব্যাংক হিসাব :

‎📱‎বিকাশ / নগদ / রকেট (Personal): 01998835108

‎ব্যাংক অ্যাকাউন্ট তথ্য:

‎🏦‎Dutch-Bangla Bank PLC

‎Account Name: MD. RAZZAK MORAL

‎Account No.: 1801070028602

‎Branch: Satkhira 

‎🏦‎Agrani Bank PLC

‎Account Name: MD. RAZZAK MORAL

‎Account No.: 0200023731511

‎Branch: Thana para, kushtia.

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ