মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

অনলাইন ডেস্ক ০৭ August ২০২৬ · Friday · ০২:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮  নং ওয়ার্ডের ঠুমুনিয়া মৌজায় জে এল নং ১৪ খতিয়ান ভুক্ত ক্রয় কিত জমি ও  জবাব দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একোই ইউনিয়নের উপজেলার ৩  নং ধনতলা ইউনিয়নের  ঠুমনিয়া গ্ৰামের আজির উদ্দিন এর পুত্র, বজির উদ্দীন, তজিবর রহমান , মকবুল হোসেন, ব্যক্তি বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জমির মালিক ও বাসিন্দারা। 

ক্রয় কৃত জমির মালিক মোঃ সিরাজুল ইসলাম ১৯৮৫ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে ৪ টি রেজিস্ট্র কবলা দলিল মুলে ১৯৯৬ সালে ক্রয় করে মালিকানা লাভ করে। বাদি সিরাজুল ইসলাম উক্ত জমি নিজ নামে নামজারি খারিজ খতিয়ান ভুক্ত করে নিয়মিত সরকারী খাজনা পরিশোধ করে দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছে। এবং জমিতে মেহগনি গাছ রোপণ সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। 

ক্ষমতার দাপট দেখিয়ে বিবাদী বেআইনি ভাবে নালিশী জমিতে প্রবেশ করে বাদি সিরাজুল ইসলাম কে বেদখল ও রোপণ ক্রত গাছ পালা কেটে নিয়ে চলে যায়। 

ক্রয় কৃত মালিক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে এই জমিতে আবাদ করে আসছি। সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন আমার ক্রয় কৃত জমি বিভিন্ন কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালছে তাঁর দীর্ঘ দিন ধরে । এ কাজে প্রভাব খাটানো, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং স্থানীয়দের ওপর চাপ সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। 

জমির প্রকৃত মালিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আইনগতভাবে জমির মালিকানা ভোগ করে আসছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র ও ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের রায়ের কাগজের কপি ও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগে তুলে ধরেন। তারা দাবি করেন, দলিল ও রেকর্ডে মালিকানা স্পষ্ট থাকার পরও বিভিন্নভাবে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্ত ভোগী পরিবার।

ঘটনাটি ঘটে গত ৬ আগষ্ট বিকাল চারটার দিকে। পড়ে অভিযোগ কারীর ছেলে আবুল খায়ের বালিয়াডাঙ্গী থানার ফোন করলে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তৎখানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে ত্যখানিক নালিশী জমি-সংক্রান্ত বিবাদির অভিযোগের বিষয়ে তাদের  কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। একই সঙ্গে সিরাজুল ইসলাম ১৯৯৬ সাল থেকে ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছে। ক্রয় কৃত জমির মালিক সিরাজুল ইসলাম ও তার ছেলে জমির অধিকার রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ