শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় মাদক ও অনলাইন জুয়ার বিরোদ্ধ জিরো টলারেন্সের ঘোষণা জেলা পুলিশ সুপার

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ১০:২৯ অপরাহ্ণ
কয়রায় মাদক ও অনলাইন জুয়ার বিরোদ্ধ জিরো টলারেন্সের ঘোষণা জেলা পুলিশ সুপার

‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, "মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বনদস্যু নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।" অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) খুলনার কয়রা থানা আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই মোঃ সোহাইল।

‎সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সংগ্রামী মাওলানা মিজানুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপি নেতা এম এ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম মাওলা বকস এবং কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ