শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবের একটি হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুহস্পতিবার ( ৬ আগস্ট) কিশোরগঞ্জের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন, জয়নাল মিয়া এবং শাহিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ভৈরব থানার মামলা নং- ৪(৩)১২ (দায়রা মামলা নং- ৩৪০/১২, জি আর ১৪৬(২)১২) এর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। রায় ঘোষণার সময় বিচারক আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি  এক লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।রায়ে বলা হয়, অনাদায়ে তাদের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আসামিদের পূর্ববর্তী হাজতবাসের মেয়াদ মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

রায়ে আরও উল্লেখ করা হয়, আদায়কৃত জরিমানার অর্থ থেকে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। অবশিষ্ট সমুদয় অর্থ ফৌজদারি কার্যবিধি (CrPC) এর ৫৪৫(১)(বি) ধারা অনুযায়ী নিহত ভিকটিমের পরিবার বা এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।উচ্চ আদালতে আপিল দায়েরের সময়সীমা অতিক্রান্ত হওয়া সাপেক্ষে মামলার জব্দকৃত আলামত ধংস করারও আদেশ দেন আদালত।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাহাঙ্গীর আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ