শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জের উরদিঘী আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০১:৪০ অপরাহ্ণ
করিমগঞ্জের উরদিঘী আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মাদ্রাসার শিক্ষকরা। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আন্দোলনের চেতনা ও বৈষম্যবিরোধী বার্তা তুলে ধরে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো:মাহতাব উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ