রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে ব্যবসায়ী হারুন অর রশীদ গ্রেপ্তার: রাজনৈতিক হয়রানির অভিযোগ পরিবারের

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:২১ অপরাহ্ণ
কটিয়াদীতে ব্যবসায়ী হারুন অর রশীদ গ্রেপ্তার: রাজনৈতিক হয়রানির অভিযোগ পরিবারের

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাইভিত্তিক 'Shams Real Estate'-এর চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। 

গত ২ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে কটিয়াদী বাজারস্থ তাঁর নিজ বাসার দেয়াল টপকে ভেতরে ঢুকে পুলিশ তাঁকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও একই দিন সকাল ১১টার দিকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে।

হারুন অর রশীদ দীর্ঘদিন ধরে বিদেশে ব্যবসা পরিচালনা করছেন এবং বর্তমানে তিনি দুবাইয়ের ‘Shams Real Estate’-এর চেয়ারম্যান পদে নিয়োজিত রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবীণ এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই অবস্থায় হঠাৎ গ্রেপ্তার ও পুনরায় আটকের ঘটনায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা।

পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় কটিয়াদী বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে স্থানীয়রা জানান, একজন প্রবীণ ও পরিচিত ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা স্বচ্ছ তদন্ত ও নিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তিনি যদি নিরপরাধ হন, তবে নির্দোষ কোনো ব্যক্তি যেন রাজনৈতিক প্রভাব বা হয়রানির শিকার না হন—সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ