রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রদীপ ব্রম্ম

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৮:১৯ অপরাহ্ণ
ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রদীপ ব্রম্ম

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:

একটি প্রবাদ আছে রাখে আল্লাহ মারে কে তেমনি হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রদীপ ব্রম্মের বেলায়।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেলীগাঁও গ্ৰামের প্রদীপ ব্রম্ম (দুইদিন)যাবত ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।পরে(৪ আগস্ট)সোমবার রাতে চিকিৎসা শেষে ঢাকা থেকে সুস্থভাবে বাড়ি ফিরলেন তিনি।

জানাযায়,অসুস্থতার মূল কারণ হলো 

একই গ্রামের বাসিন্দা সুজন পাল(৩৩)এর  বিরুদ্ধে একের পর এক মিথ্যা,ভিত্তিহীন  বানোয়াট নাটক সাজিয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান,সত্যটা কে সত্য বলতে হবে,

প্রদীপ ব্রম্ম একজন সমাজ সেবক ভালো মনের মানুষ। প্রদীপ ব্রম্মের হিন্দু, মুসলিম 

সবধরনের মানুষের সাথে তার রয়েছে সুসম্পর্ক।

এই মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট নাটক সাজিয়ে মামলা দিয়ে প্রদীপ ব্রম্মকে আটকানো যাবেনা। কারণ যেকোনো মানুষ বিপদে আপদে পড়লে সবার আগে এই মানবিক মনের মানুষ প্রদীপ ব্রম্মকে পাওয়া যায়।

স্থানীয়রা প্রদীপ ব্রম্মের ব্যাপারে আরও বলেন,তাহিরপুর উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি,যুবদল,ছাত্রদল,ও কৃষকদল নেতাকর্মীরা সমাজ সেবক 

প্রদীপ ব্রম্মকে মন থেকে ভালবাসেন।স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন,প্রদীপ ব্রম্ম একজন সামাজিক মানুষ,তিনি ঝগড়াঝাঁটি পছন্দ করেন না।

তারা আরও বলেন প্রদীপ ব্রম্ম ও তার ছেলের বিরুদ্ধে থানায় যে মামলাটি হয়েছে,এই বিষয়টি আমরা অতি দ্রুত খতিয়ে দেখব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ