রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৭:৩৫ অপরাহ্ণ
মিঠামইনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২ টায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌"জুলাই চেতনার গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ" এই স্লোগানের মধ্যে দিয়ে জুলাই গন অভ্যুত্থানের কর্মসূচি শুরু হয়েছে । মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা সভায় প্রথমে যোদ্ধাহত ১৭ জন সদস্য ও নিহত ইয়েমেন চৌধুরীর মা বাবাকে রজনীগন্ধা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাগত জানান। জুলাই নিহত যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । সভায় বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধাহত কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল্লাহ আল সাফি ( মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , সালাউদ্দিন চৌধুরী সাদ ( জুলাই যোদ্ধা) , মুখলেছুর রহমান ( মিঠামইন) মনির হোসেন ( জুলাই যোদ্ধা) মোঃ আব্দুর সালাম ( সাধারণ সম্পাদক উপজেলা জামায়াত ) , এনামুল হক মুরাদ ( যুগ্ম আহ্বায়ক জেলা এনসিপি) , ইমরান হোসেন জেরী ( আহ্বায়ক উপজেলা যুবদল মিঠামইন) , মোঃ তাজুল ইসলাম ( আমির উপজেলা জামায়াত) , মোঃ ওবায়দুল ইসলাম অপু ( উপজেলা কৃষি কর্মকর্তা) , মোঃ শাহেরীল আলম তপন ( সাবেক আহ্বায়ক উপজেলা যুবদল ও সভাপতি মিঠামইন বনিক সমিতি) , মোঃ মাহফুজ মিয়া ( উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত), এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি) , মোঃ মাসুদ রানা ( এস,আই মিঠামইন থানা ) মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি) , ইয়াসমিন চৌধুরী ( শহীদ ইয়েমেন চৌধুরীর মাতা ) । 

এর পূর্বে সকাল ৯ টায় মিঠামইনের কাঞ্চনপুরে জুলাই আন্দোলনে শহীদ ইয়েমেন চৌধুরীর গ্ৰামের বাড়ির তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহেরীল আলম তপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ উদ্দিন মানিক, উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রশাসক সৈয়দ হোসেন সহ নিহত ইয়েমেন চৌধুরীর পিতা রতন চৌধুরী ও মিঠামইন থানার পুলিশ কর্মকর্তা। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ