শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল

অনলাইন ডেস্ক ০৫ August ২০২৬ · Wednesday · ০৭:২৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ আগষ্ট'২৬ইং বুধবার বাদ যোহর শহীদী মসজিদ প্রাঙ্গণ হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ -এর সভাপতিত্বে ও সদ্য সাবেক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম -এর সঞ্চালনায় গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা চাই না পুনরায় আরো একটি গণঅভ্যুত্থান হোক। দেশ আাবারও অস্থিতিশীল পর্যায়ে চলে যাক। আমরা চাই না আাবারও মায়ের বুক খালি হোক। আমরা চাই দেশে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক। যেখানে দেশের মানুষ শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারতে। আমরা সরকারের জনকল্যাণমুখী সকল কাজে সহযোগিতা করতে চাই।”

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন, পৌর সভাপতি মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব  মুছা খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি রবিউল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমাদ প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ