কালাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক আন্দোলনের দুই বছর পূর্তিতে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকালে শহীদ রিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাইফুল ইসলাম ফিতা,উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সহপ্রমুখ।
পর্যায়ক্রমে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে কালাই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।