নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নাটোর প্রতিনিধি:
নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ মসিউর রহমান, নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাব (RAB), এনসিপি , জেলার বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।