খুলনা মফস্বল প্রেসক্লাবের সম্পাদক নজরুল ইসলাম নবীর জন্মদিনে কেক কাটা ও মতবিনিময়
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুপসী বাংলা টিভির ব্যুরো প্রধান নজরুল ইসলাম নবীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর আঙ্গিনা ভবনের ৪র্থ তলায় খুলনা মফস্বল প্রেসক্লাবের কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম (শাহীন), সহ-সভাপতি মফিজুর রহমান টুকু, বরুন কান্তি মন্ডল ও মীর ফারুক হোসেন, সহ-সভাপতি মিসেস মারুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মদ, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম (বিটেন বাংলা), দপ্তর সম্পাদক মোঃ রোমেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান, সরদার সাইদী হাসান বাবু, মহিলা সম্পাদিকা ইরানী পারভীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক নিত্যানন্দ মহলদার, নির্বাহী সদস্য মোঃ আতিকুল গোলদার, আসমা ইয়াসমিন, বাবু অধিকারী, মোঃ শাওন, মোঃ রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কাটেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে নজরুল ইসলাম নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
জন্মদিন উপলক্ষে খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সভাপতি ও খবর প্রতিদিনের ব্যুরো চিফ মীর ফারুক হোসেন নজরুল ইসলাম নবীকে নগদ অর্থ উপহার দেন।
মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে মহিদুল ইসলাম (শাহীন) বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃত্ব ও সাংগঠনিক ঐক্য যেন অটুট থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সংগঠনের সদস্যদের সুখে-দুঃখে পাশে থেকে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, ভবিষ্যতে খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের জন্মদিন সংগঠনের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে।
অনুষ্ঠানটি কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান ও মতবিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয়।