শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গল্লামারি থেকে সালমান কে অপহরণের অভিযোগ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৫২ অপরাহ্ণ
গল্লামারি থেকে সালমান কে অপহরণের অভিযোগ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির স্বীকারোক্তি

মো: আল-মাহফুজ শাওন: 

খুলনায় গল্লামারি এলাকা থেকে সালমান সিকদার নামে এক যুবককে অপহরণ করে একটি ফাঁকা ঘরে আটকে রেখে নির্যাতন ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে রিদয় ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় রিদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকা থেকে সালমান সিকদারকে রিদয় ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি ফাঁকা ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

অভিযোগে আরও বলা হয়, সালমানকে আটকে রেখে তার পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখানো এবং আরও কিছু সময় ফাঁকা ঘরে আটকে রাখার অভিযোগ ওঠে।

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে রিদয়কে আটক করে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় রিদয় ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে রিদয় হরিণটানা থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সালমানকে কোথায় এবং কীভাবে আটকে রাখা হয়েছিল এবং মুক্তিপণ দাবির ঘটনায় কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী সালমান সিকদার ও তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ