শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৪৯ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের  বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে।

পুলিশ জানায়, ২ আগস্ট (রবিবার) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর,এসআই জুনেদ, রফিকসহ কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর  বিষয়টি নিশ্চিত করেছেন টিম জার্নালিস্ট কে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ