শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৪৭ অপরাহ্ণ
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : 

বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী ও এনসিপি নেতাকর্মীদের লাগামহীন কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জের হোসেনপুর।

সোমবার (৩রা আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল হোসেনপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হোসেনপুর নতুন বাজার এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী নবীনদলের সহ-সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও হোসেনপুর উপজেলা নবীনদলের সাধারণ সম্পাদক মো: সজীব মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা নবীনদলের সাধারণ সম্পাদক শফিউল আলম অপু, জেলা নবীনদলের সহ-সভাপতি ও মারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুল আউয়াল এবং হোসেনপুর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদল, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ এবং কিশোরগঞ্জ জেলা নবীনদলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুল সরকার। 

এছাড়াও উপজেলা নবীনদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমান বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। তাকে ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর মতো ব্যক্তিদের কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।”

বক্তারা অবিলম্বে নাসির উদ্দিন পাটোয়ারীর বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং তাকে হোসেনপুরের মাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি আবারও এ ধরনের ধৃষ্টতা দেখানো হয়, তবে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ