শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ফাহমিদা হক এমপিকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:৪৫ অপরাহ্ণ
ফাহমিদা হক এমপিকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আল-মাহফুজ শাওন:

সংরক্ষিত নারী আসন ০২ ও ০৬-এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

এ উপলক্ষে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গণমানুষের নেতা ও খুলনা মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা।

শুভেচ্ছা বিনিময়কালে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ ফাহমিদা হক এমপির নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে সংরক্ষিত নারী আসনের জনগণের অধিকার, নারী উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ফাহমিদা হক এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাদের প্রত্যাশা। নতুন দায়িত্বে তিনি জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে ফাহমিদা হক এমপি খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় খুলনা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ