বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আব্দুল করিম ও সম্পাদক লায়নর

অনলাইন ডেস্ক ০৩ August ২০২৬ · Monday · ০৯:১৬ অপরাহ্ণ
কালাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আব্দুল করিম ও সম্পাদক লায়নর

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: 

 

জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) রাত আটটায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কণ্ঠভোটে তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকাল-এর কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল করিম সভাপতি এবং দৈনিক ইত্তেফাক- এর কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মুনছুর রহমান-দৈনিক নয়াদিগন্ত ও সাজ্জাদুর রহমান-দৈনিক নিরপেক্ষ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান আলী -দৈনিক আমার দেশ, সাংগঠনিক সম্পাদক রনি আকন্দ-দৈনিক আমার সংবাদ,কোষাধ্যক্ষ আবদুল বাতেন-দৈনিক ইনকিলাব,দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন- দৈনিক জনকণ্ঠ , ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাইফুর রহমান-দৈনিক বাংলাদেশ সমাচার এবং তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আকন্দ- নয়াদিগন্ত মাল্টিমিডিয়া।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল্লাহ(সউদ)-দৈনিক কালের কন্ঠ , রেজুওয়ান আহমেদ- দৈনিক সংগ্রাম, তরিকুল ইসলাম তালুকদার রাসেল-দৈনিক গণমানুষের আওয়াজ এবং সোহেল খন্দকার-দৈনিক জয়পুরবার্তা।

সভায় বক্তারা বলেন, কালাই প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি আব্দুল করিম বলেন,কালাই প্রেসক্লাবকে আরও কার্যকর,ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তালুকদার লায়নর বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কালাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা নিয়ে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ