বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভবন মালিকদের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৬:০৪ অপরাহ্ণ
ভবন মালিকদের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা
ভবন মালিকদের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

নির্মাণমান বজায় রাখতে কড়াকড়ি নির্দেশনা

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর আওতাধীন এলাকায় নির্মাণাধীন ভবনের মালিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা বৃহস্পতিবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ।

সভায় বক্তারা নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ভবন নির্মাণে বিদ্যমান আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনুমোদিত নকশা ব্যতীত কোনো ধরনের নির্মাণ কার্যক্রম গ্রহণযোগ্য হবে না এবং এ বিষয়ে সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও জানান, ভবন নির্মাণে নিরাপত্তা মান, পরিবেশগত ভারসাম্য এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে। নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সভাপতির বক্তব্যে সুমনা আল মজিদ বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভবন মালিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ভবন মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো মনোযোগ সহকারে শোনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভাটি নগরীর সুশৃঙ্খল উন্নয়ন ও নির্মাণ খাতে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ