ইটনায় নিজ কক্ষে যুবকের ঝু/লন্ত ম/রদেহ উদ্ধার
ইটনা, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ ইটনা উপজেলা সদরে নগরহাটি গ্রামের অনিমেষ কর্মকার(৫৩) নামের এক যুবককে ২ আগস্ট (রবিবার) নিজ কক্ষের ঘরের ধর্নার সাথে গলায় কাপড় পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে, এ ঘটনায় পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
পরিবার ও প্রতিবেশীদের বরাতে জানা যায় অনিমেষ কর্মকার দীর্ঘদিন ধরে মামসিক অবসাদজনিত রোগ ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
নিহতের বড়ভাই শনিবার রাত থেকে রবিবার ভোরের কোন এক সময় আত্মহত্যা করে থাকতে পারে। সে আরো বলেন অনিমেষ প্রায় সাত থেকে আট মাস ধরে মানসিক রোগসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।