সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

উজিরপুরের ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রাসেল মৃধা

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৫:২৮ অপরাহ্ণ
উজিরপুরের ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রাসেল মৃধা
উজিরপুরের ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রাসেল মৃধা

সবুজ হাওলাদার বরিশাল জেলা  প্রতিনিধি :

বরিশাল জেলা উজিরপুর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের উজিরপুর উপজেলার ৪ নং ওটরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নির্বাচনী আমেজ ক্রমেই জমে উঠছে। ইতোমধ্যে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ রাসেল মৃধা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে এলাকায় তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। স্থানীয়দের মতে, একজন যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের প্রসঙ্গ উঠলেই সবার আগে উচ্চারিত হয় মোহাম্মদ রাসেল মৃধার নাম।

স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো বিপদ-আপদে দিন-রাত নির্বিশেষে তাকে পাশে পাওয়া যায়। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে তার অংশগ্রহণ তরুণ সমাজকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করেছে।

মোহাম্মদ রাসেল মৃধা জানান, জনগণের সমর্থন পেলে তিনি ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে মানুষের সেবা করাই আমার স্বপ্ন। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে চলতে গিয়ে কখনও ইচ্ছায় বা অনিচ্ছায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান বলে জানান।

৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আমাকে আপনাদের পাশে থাকার একটি সুযোগ দিন। আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমার পথচলার শক্তি।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ওয়ার্ডের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। আর সেই প্রত্যাশার কেন্দ্রেই রয়েছেন যুব সমাজসেবক মোহাম্মদ রাসেল মৃধা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ