শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে কালাইয়ে জামায়াতের গণ মিছিল

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে কালাইয়ে জামায়াতের গণ মিছিল

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১আগষ্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই  উপজেলা শাখার উদ্যোগে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ উপজেলা আমীর মুনছুর রহমানের নেতৃত্বে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাসস্ট্যান্ডে চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কালাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওঃ নূরুজ্জামান সরকার, নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ,  ওলামা মাশায়েখ সভাপতি মোজাফ্ফর হোসেন, যুব বিভাগের সভাপতি খাইরুল ইসলাম সহ  উপজেলা জামায়াত- শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা  জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা কান্ডের বিচার, স্বৈরাচার শেখ হাসিনসহ সকল ফ্যাসিষ্টদের ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করা,অনতিবিলম্বে গণ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ