বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৫:৫৭ অপরাহ্ণ
ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

মুরাদ মিয়া,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকায় করে করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। 

শনিবার ভোরে জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এই র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার ফার্ভিসের একটি দল সকাল থেকে মইয়ার হাওরে নিখোঁজদের সন্ধানে  উদ্ধার তৎপরতা শুরু করলে ও এখন পর্যন্ত বাকি নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫),  অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। এর মধ্যে অরুণ দেবনাথ(৫২) নামে একজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী  সূএে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে ছোট ডিঙ্গি নৗকায় করে তারা বাড়ী ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ভোরে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও  নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। 

ফায়ার সার্ভিসের একটি দল মইয়ার হাওরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে নিহতের পরিবারগুলোতে সুখের মাতম বিরাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে শোকাহতদের বাড়িতে যান জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মিয়া,জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জগন্নাথপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। 

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ডুবুরীদল উদ্ধার কাজ পরিচালনা করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ