শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নবিত্ত বয়স্কদের জন্য ‘ফুলের হাসি স্কুল’-এর চতুর্থ শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৫:৫৪ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নবিত্ত বয়স্কদের জন্য ‘ফুলের হাসি স্কুল’-এর চতুর্থ শাখার উদ্বোধন

মাসুদ মাহাতাব:

"আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই"—এই প্রত্যয়কে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নবিত্ত বয়স্কদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে ‘ফুলের হাসি স্কুল (শিক্ষার বিনিময়ে খাদ্য)’ কর্মসূচির চতুর্থ শাখা।

ফুলের হাসি ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পরিচালনা ও সহযোগিতায় পশ্চিম মাদার বাড়ি রেলগেট সংলগ্ন বালুর মাঠ এলাকায় এ শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ সবুর, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহ-সভাপতি হেলাল উদ্দিন সিকদার, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ফুলের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কবি আলমগীর হোসেন, শিক্ষিকা সাবরিনা আফরোজা, মো. কালাম, মুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল মুন, মো. মামুন, হৈমন্তী জুই, জাহিদুল ইসলাম, সুমন চৌধুরী, মোসারফ হোসেন ও সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নবিত্ত বয়স্কদের শিক্ষার মূলধারায় যুক্ত করতে ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন শিক্ষা কার্যক্রমের সফলতা কামনা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

“যার নাই শিক্ষা, তার নাই রক্ষা—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পশ্চিম মাদার বাড়িতে যাত্রা শুরু করেছে ফুলের হাসি স্কুলের চতুর্থ শাখা। সুবিধাবঞ্চিত শিশু ও নিম্নবিত্ত বয়স্কদের জন্য পরিচালিত এই শিক্ষা কার্যক্রম সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ