শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাড়ে পাঁচ মাসের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৫:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাড়ে পাঁচ মাসের শিশুর মৃত্যু

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ  জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে, এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত শিশু সাফওয়ান (সাড়ে পাঁচ মাস) সে শহরের শোলাকিয়া গাছবাজার এলাকার পুরান থানার মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিঠুন মিয়ার ছেলে।

নিহত শিশুর মা  শারমিন আক্তার অভিযোগ করে বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত সাফওয়ানকে গত ৩০জুলাই রাত দেড়টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়। এ সময়  বারবার কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সহযোগিতা চাইলেও সাড়া পাননি।

স্বজনদের দাবি, শিশুটিকে দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলেও দায়িত্বে থাকা নার্স  শামিমা আক্তার গুরুত্ব দেননি। একপর্যায়ে শিশুটির অবস্থার আরও অবনতি হলে একজন চিকিৎসক ডাক্তার পাপিয়া আক্তার ( এম'ও ) ডাক্তার তাইবি ( আই'ডি)  ও নার্স  শামিমা আক্তার এসে চিকিৎসা শুরু করেন। পরিবারের অভিযোগ, একটি ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শরীরে কাঁপুনি শুরু হয় এবং মুখ নীল হয়ে যায়। এ সময় শিশুটির মা ওষুধ আনতে বাইরে গেলে ফিরে এসে জানতে পারেন তার সন্তান মারা গেছে। আমি আমার নি:স্পাপ শিশুর মৃত্যের বিচার চাই।  

 

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম  মুঠোফোনে বলেন, ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ