শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রদীপ ব্রম্ম

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ১২:০৮ অপরাহ্ণ
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রদীপ ব্রম্ম

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর প্রদীপ ব্রম্ম বলেন, ৩১ জুলাই শুক্রবার বিভিন্ন অনলাইন পোর্টালে ও গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেলিগাঁও গ্ৰামের মৃত করুনাময় পালের ছেলে(৩৩) মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারি সুজন পাল(৩৩)। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ও আমার ছেলেকে হয়রানি এবং আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে।

আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক।

সুজন আমার কাছে মোটা অংকের টাকা দাবি করছিল আমি দিতে নাকোশ প্রকাশ করায়,সে নিজেও তার ইঙ্গিতে 

একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে আমাকে মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা করছে যা একটি সাজানো নাটক।জীবনের কোন সময়ে আমরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না এবং নেই। সুজন পাল ঘোলা পানিতে মাছ শিকার করে স্বার্থ হাসিলে উঠে পড়ে লেগেছে।

তিনি আরও বলেন,একটি অনলাইন পোর্টালে দেখতে পেলাম আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে লিখা হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলীগাও গ্রামের বাসিন্ধা  সুজন পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে পতিত আওয়ামীলীগ সরকারের দূসর যুবলীগের ক্যাডার প্রদ্বীপ ব্রহ্ম আমার ছেলে অলক ব্রম্মকে জেলা ছাত্রলীগের সদস্য বানানো হয়েছে।

কিন্তু আমি ও আমার ছেলে আওয়ামীলীগ রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই।

আরও উল্লেখ করা হয়েছে,বিগত দিন আওয়ামী লীগ সরকারের আমলে প্রদ্বীপ ও তার ছেলে অলক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এলাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই শুরু হতো নির্যাতন। যুবলীগ ক্যাডার প্রদ্বীপ তার ছেলেকে দিয়ে এলাকায় একটি সক্রিয় সন্ত্রাসী বাহীনি গঠন করেছিলেন। বালু মহাল,হাট -বাজার সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত থেকে প্রদ্বীপের নেতৃত্বে আধায় করা হতো মোটা অংকের টাকা। প্রদ্বীপের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য অলকের ছত্রছায়া হরদমে চলতো মাদক ব্যবসা। প্রদ্বীপ ও অলকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রেহাই পাননি  সংখ্যালোগু পরিবারের সন্তান সুজন পাল। আওয়ামী সরকারের আমলে প্রদ্বীপের ইন্ধনে সুজন পালের উপর অনেক অমানবিক নির্যাতন ও আইনী হয়রানি অভিযোগ রয়েছে প্রদীপ ব্রম্মের বিরুদ্ধে।

 

সুজন পাল আরও উল্লেখ করে 

বিগত ২৫-শে জুলাই রোজ শনিবার প্রদ্বীপ ও অলক বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন সুজন পাল। প্রদ্বীপ ও অলক একদল সন্ত্রাসী বাহীনি নিয়ে সুজন পালের বসত ঘরে হামলা করে। এতে সুজন পাল ও তার ভাই ভাতিজা গুরুতর আহত হন৷ কিন্তু আজ পর্যন্ত সন্ত্রাসী বাহীনির সক্রিয় সদস্য প্রদ্বীপ ও অলক প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। প্রদ্বীপ ও অলক শুধু সুজনের উপর নির্যাতন করে কান্ত হননি।এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা বইছে। বিগত আওয়ামী সরকারের আমল থেকে অদ্যাবধি পর্যন্ত এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ কার্যকলাপ করেছেন যুবলীগের ক্যাডার প্রদ্বীপ ও তার ছেলে অলক। সে আরও উল্লেখ করেছে,

প্রদ্বীপ ও তার ছেলে অলকের যন্ত্রণায় আমাদের এলাকার সাধারণ মানুষজন অতিষ্ঠ। তার বিরুদ্ধে কেউ পান থেকে চুন খসলেই তার লোকজন এসে জনসম্মুখে সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করে। প্রদ্বীপের বিরুদ্ধে আমরা কেউ মুখ খুলতে পারি না। তারা অনেকে শক্তিশালী মানুষ। তাদের গ্রেফতারে দাবীতে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

এব্যাপারে প্রদীপ ব্রম্ম বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট,সুজন পাল(৩৩)।আমাকে একজন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছে তা ষড়যন্ত্রেরই অংশবিশেষ। একথা স্পষ্ট যে, সুজন পাল আমাদের বিরুদ্ধে বদনাম রটাতে সংবাদিক ভাইদের কে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করেছেন।

ফেসবুক ও অনলাইন পোর্টালে দেওয়া উক্ত পোস্টে আমাদের জড়িয়ে যে লিখা প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণীতভাবে ছাপানোর ব্যবস্থা করেছে সুজন পাল।

তাই আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশপাশি উক্ত মিথ্যা সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি।

স্থানীয় এলাকাবাসী প্রদীপ ব্রম্মের বিষয়ে জানান,সামাজিক মাধ্যমে একজন নিবেদিতপ্রাণ দানবীর,সমাজসেবক প্রদীপ ব্রম্ম ও তার ছেলে নম্র ভদ্র অলক ব্রম্মের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন,সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে,আমাদের এলাকার পরিচিত মুখ ও সম্মানিত ব্যক্তি সমাজসেবক প্রদীপ ব্রম্ম। ২০১৯ সালে আমাদের এলাকায় বন্যা হয়েছিল। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবার আগে নিজ অর্থায়নে ত্রাণ বিতরণে এগিয়ে আসেন এই মানবিক মানুষটি।

আজ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী  মহল ও সুজন পালের প্ররোচনায় লিপ্ত হয়ে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অহেতুক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্থানীয় এলাকাবাসী আরও বলেন,প্রদীপ ব্রম্ম দীর্ঘদিন ধরে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এলাকার মানুষের সেবা,গরিব-দুঃখীর সাহায্য এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন,প্রদীপ ব্রম্মের সুনাম ক্ষুণ্ন করার জন্য সুজন পাল ও তার প্ররোচনায় পা-দিয়ে একটি স্বার্থান্বেষী মহল এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই মিথ্যা তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব অপপ্রচার চালিয়ে ওই সমাজসেবকের জনসেবামূলক কার্যক্রমকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না। সাধারণ জনগণ এই ধরনের অসত্য প্রোপাগাণ্ডা সম্পর্কে সম্পূর্ণ সচেতন রয়েছে এবং তারা এই অপপ্রচারের তীব্র ঘৃণা প্রকাশ করছে।

ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। অন্যথায়, সুজন পালসহ এই কুচক্রী মহলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ