কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মজিদুল ইসলামের ভোট প্রার্থনা
কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামী ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং–রাজ-৩১৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ইউনিয়নের সাবেক সফল ১ নং সড়ক সম্পাদক মোঃ মজিদুল ইসলাম (কাউন্টার মাস্টার) তাঁর নির্বাচনী প্রতীক ‘মই’-এ ভোট প্রার্থনা করেছেন।
নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে আসছেন। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং ইউনিয়নকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান।
এ সময় তিনি কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সকল ভোটার শ্রমিকের প্রতি আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ‘মই’ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে তাঁকে শ্রমিকদের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।